বুধবার, ২৫ মে, ২০১৬

‘রমজান ক্যালেন্ডার ২০১৬’

আসসালামু আলাইকুম,
মাহে রমজান ক্যালেন্ডার ২০১৬  নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপ করেছে মোবাইল অ্যাপ নির্মাতা কোম্পানি NR Soft BD। অ্যাপ্লিকেশানটি প্রত্যেকটি মুসলমানের প্রয়োজন। তাই এখনি ডাউনলোড করে নিন আপনার পছন্দের রমজান ক্যালেন্ডার ২০১৬  অ্যাপ্লিকেশান।



কি কি থাকছে অ্যাপ্লিকেশান টিতে ???
১। রমজান ক্যালেন্ডার ২০১৬
২। রোজার নিয়ত।
৩। রোজা ও ইফতারের দোয়া।
৪। রোজা ভঙ্গের কারণসমূহ।
৫। তারাবীহ নামাজের নিয়ত ও তারাবীহ নামাজের নিয়ম সমূহ।
৬। রমজান ক্যালেন্ডার ২০১৬ অ্যাপ্লিকেশানটি আপনাকেসারা বছর নামাযের কথা মনে করিয়ে দেওয়ার জন্য জন্য রয়েছে ৫ ওয়াক্ত অটো আযানের ব্যবস্থা।
৭। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর ও সিলেট বিভাগ এবং পার্শবর্তী জেলার সময়সূচী অন্তর্ভূক্ত রয়েছে।
৮। রমজান ক্যালেন্ডার ২০১৬ অ্যাপ্লিকেশানটিতে রোজা শুরু হওয়া পর্যন্ত দিন ঘণ্টা গণনার জন্য রয়েছে টাইম কাউন্ট ডাউন।
৯। রমজান ক্যালেন্ডার ২০১৬ অ্যাপ্লিকেশানটিতে আরো আছে ৬৪ জেলার সেহরি ও ইফতারের সময়সূচি।
১০। সেহরীর সময় আপনার যদি ঘুম থেকে উঠতে কস্ট হয় !!! তাহলে অ্যালার্ম বাটনে প্রেস করলে অটো অ্যালার্ম সেট হয়ে যাবে।
১১। সম্পূর্ণ অ্যাপটি বাংলায় দেখা যাবে।
১২। রোজা শুরু হওয়ার পর প্রত্যেকদিন ইফতারের কত সময় বাকি আছে !!! সেই টাইম কাউন্ট ডাউন হবে।
পরবর্তী সংস্করণে তজবিহ এর বাবস্থা করা হবে।
আশা করি, রমজানের উপর ভিত্তি করে বানানো এই অ্যাপটি ব্যবহার করে আপনারা পবিত্র রমজান এবং সকল রোজাসমূহ সঠিক পন্থায় রাখতে পারবেন।

মঙ্গলবার, ৩ মে, ২০১৬

আপনি নিজেই যাচাই করুন বায়োমেট্রিকে রেজিস্ট্রেশন হয়েছে কিনা !


সিম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা
যাচাইয়ের জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ
করতে পারেন :
১) বাংলালিংক
বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন
যাচাই করতে পারেন। আপনার নিবন্ধন যদি
সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে তবে
মেসেজে আসবে : ইউর কানেকশন হ্যাভ
অলরেডি বিন বায়োমেট্রিক রি-ভেরিফাইড অন
(তারিখ)। থ্যাঙ্ক ইউ ফর ইউজিং বাংলালিংক।
২) গ্রামীণফোন
Message option গিয়ে reg লিখে 4949 এ send
করুন। ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।
৩) রবি
*643# অথবা *১৬০০*১# লিখে কল বাটন চাপুন।
একটি ক্ষুদে বার্তা আসবে, অনুসরণ করুন 1
লিখে send করুন। ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা
পড়ুন।
৪) এয়ারটেল
*121*444# লিখে কল বাটন চাপুন। ফিরতি ক্ষুদে
বার্তায় কী লিখা পড়ুন।
৫) টেলিটক
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে
ইংরেজি Q লিখে ১৬০০ নাম্বারে পাঠান। ফিরতি
এসএমএসে জেনে যাবে আপনার সিমটি
বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে কিনা।

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

দক্ষিণ কোরিয়ার ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য

south-korean-visa 
এশিয়াঃ দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা, ভিসিট ভিসা, বিজনেস ভিসা, জব ভিসা দিয়ে থাকে বাংলাদেশী নাগরিকদেরকে। ভিসা প্রসেসিংয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সময়মত ব্যবস্থা করতে না পারলে অনেক ঝামেলায় পড়তে হয়। তথ্যগুলো আগে থেকে জেনে নেওয়াই ভাল। কোরিয়ান ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য পাঠকদের জন্য দেওয়া হলো।
সকল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
– ভিসার জন্য নির্ধারিত আবেদনপত্র (বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে)
– সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি
– পাসপোর্ট (ন্যূনতম ছয়মাস মেয়াদ থাকতে হবে)
– বৈধ পাসপোর্টের প্রথম পাঁচ পাতার ফটোকপি (বর্তমানে এমআরপি পাসপোর্টে আবেদন করাই ভালো/ইপিএস ভিসার ক্ষেত্রে এমআরপি বাধ্যতামূলক)
– কনস্যুলার বরাবর আবেদনপত্র
– ব্যাংক স্টেটমেন্ট (ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট সহ)
– এয়ার টিকেট বুকিং স্লিপ
বি দ্রঃ সকল বাংলা কাগজপত্রের ইংরেজী অনুবাদ জমা দিতে হবে।
স্টুডেন্ট ভিসার জন্য আরো যা লাগবেঃ
– ১৫ মাসের মেয়াদ সহ পাসপোর্ট ও পাসপোর্টের প্রথম পাঁচ পাতার ফটোকপি
– সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (এই ছবি আবেদন ফরমের নির্ধারিত জায়গায় লাগাতে হবে)
– ভিসার জন্য আবেদনকারীর নিজ হাতে লেখা আবেদন পত্র
– ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রদত্ত ভর্তির সার্টিফিকেট (মূল কপি ও ফটোকপি)
– আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের মূলকপি ও ফটোকপি
– আবেদনকারীর জন্ম নিবন্ধন (বার্থ সার্টিফিকেট) এর মূল কপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বাক্ষরিত সত্যায়িত ফটোকপি
বি দ্রঃ অনেক ঝামেলা পোহাতে হয় এইটা নিয়ে। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টারে কোন বার্থ সার্টিফিকেট জমা নেয়না। এইজন্য আগে থেকেই অন্যকোন ভাবে কাউন্টার পাস নিয়ে ভিতরে গিয়ে সত্যায়িত করতে হয়। এক্ষেত্রে অবশ্যই সাথে নোটারী কপি সাথে নিয়ে যাবেন।
– সিটি কর্পোরেশন (সমমান) থেকে দেয়া ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট
– একাডেমিক ও অন্যান্য খরচ বহন করা হবে এই মর্মে কোন সার্টিফিকেট (সাধারণত স্কলারশীপ দাতা প্রতিষ্টান বা প্রফেসররা এইটা দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের কোন স্কলারশীপ হলে কতৃপক্ষ ভর্তির সার্টিফিকেটের সাথেই এই সার্টিফিকেট পাঠিয়ে থাকে।অন্যথায় একাডেমিক ও থাকা খাওয়ার খরচ বহনের জন্য আবেদনকারীর নিজের অথবা তার অভিভাবকের অর্থনৈতিক সামর্থের প্রমানপত্র দিতে হবে)
– মাতাপিতার সম্মতিপত্র (সাধারণত ৫০ টাকার স্ট্যাম্পে)
– মাতাপিতার বাংলাদেশী পরিচয়পত্র ও পাসপোর্টের ফটোকপি
– পুলিশ ভেরিফিকেশন যা অবশ্যই স্বরাষ্ট্র অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে হবে (এটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে খুব সহজেই সত্যায়িত করা যায়)
– শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূলকপি ও ফটোকপির নোটারী করাতে হবে শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে (এটি প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সত্যায়িত কপি নিয়ে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে সত্যায়িত করতে হবে)

বি দ্রঃ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার আগে সকল সার্টিফিকেট সংশিষ্ট বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে সত্যায়িত করে নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কাউন্টারে (সচিবালয়ের ৯ নং কাউন্টার) সকালে জমা দিলে বিকেলে পাওয়া যায়। কিন্তু বোর্ড/বিশ্ববিদ্যালয়ে সত্যায়িত করার জন্য সময় লাগবে।
বিজনেস ভিসার জন্য আরো যা লাগবেঃ
– আমন্ত্রণকৃত কোম্পানীর বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট (কোরিয়ার ট্যাক্স অফিস থেকে ইস্যু করা হয়)
– আমন্ত্রণকৃত কোম্পানীর আমন্ত্রণপত্র ও কোরিয়া থাকা অবস্থায় সকল সাপোর্ট দিবে এমন একটি সার্টিফিকেট
– আমন্ত্রণকৃত কোম্পানীর সাথে ব্যবসায়িক সম্পর্ক (এলসি, আমদানী চুক্তি ইত্যাদি-যদি থাকে)
– আমন্ত্রণকৃত কোম্পানীর অফিশিয়াল প্যাডে ভিসা রিকোয়েস্টিং লেটার
– আমন্ত্রণকৃত কোম্পানীর কর্পোরেট সার্টিফিকেট অথবা ট্রেড লাইসেন্স সার্টিফিকেট
– আমন্ত্রণকৃত কোম্পানীর ইনকাম ট্যাক্স সার্টিফিকেট
– আমন্ত্রণকৃত কোম্পানীর ব্যাংক স্টেটমেন্ট ও যিনি আবেদন করবেন তার ব্যক্তিগত ব্যাংক স্টেটম্যান্ট (সর্বশেষ ৬ মাস)
ট্যুরিস্ট ভিসার জন্য আরো যা লাগবেঃ
– ভিসা রিকোয়েস্টিং লেটার
– কোরিয়ার ভ্রমণ পরিকল্পনা
– বিমান টিকেটের বুকিং স্লিপ
– হোটেল বুকিং স্লিপ/ যেখানে থাকবেন তার ঠিকানা এবং ওখানে যে থাকবেন তার প্রমাণপত্র
– ব্যক্তিগত অথবা প্রতিষ্ঠানের ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ছয় মাস)
– আবেদনকারীর প্রতিষ্ঠানের বাণিজ্যিক সনদপত্র অথবা ট্রেড লাইসেন্স (যদি থাকে)
– আবেদনকারীর ইনকাম ট্যাক্স সার্টিফিকেট (যদি থাকে)
– আবেদনকারীর প্রতিষ্ঠান থেকে কাজে নিয়োগের ইপ্লয়মেন্ট সার্টিফিকেট
– আমন্ত্রণপত্র এবং কোরিয়ায় সাপোর্ট সার্টিফিকেট (যদি থাকে)
ইপিএস ভিসাঃ
ইপিএস ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বোয়েসেল সরবরাহ করবে এবং বোয়েসেল পুরো বিষয়টি তদারকি করে। সেক্ষেত্রে ইপিএস ভিসার আবেদনকারীগণ বোয়েসেলের নির্দেশনা মেনে চললেই হবে।
কোরিয়ান দূতাবাসের সময়সূচিঃ
কর্মদিবসঃ রবিবার থেকে বৃহস্পতিবার
আবেদনপত্র গ্রহণঃ ৯টা-সাড়ে ১২টা
ডেলিভারি প্রদানঃ ৯টা-সাড়ে ১২টা এবং ২টা-৫টা
সাধারণত সাত দিনেই ভিসা প্রসেসিং সম্পন্ন হয়। তবে বিভিন্ন কারণে দেরিও হতে পারে। ভিসা সেকশন থেকে ডেলিভারী নেওয়ার জন্য ফোন করা হয়।
ভিসা ফিঃ সিংগেল (৯০ দিন পর্যন্ত) – ৩০ ডলারের সমপরিমাণ টাকা
সিংগেল (৯০ দিনের বেশি) – ৫০ ডলারের সমপরিমাণ টাকা
মাল্টিপল – ৮০ ডলারের সমপরিমাণ টাকা
কোরিয়ান দূতাবাসে ফোন/ইমেইল করে জেনে নিতে পারেন বিস্তারিতঃ
ঠিকানাঃ
বাসা নং ৪, মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা। (আমেরিকান দূতাবাসের উত্তর পশ্চিম কোণে)
ফোন : (০২)৮৮১২০৮৮-৯০
ফ্যাক্স : (০২)৮৮২৩৮৭১
ইমেইলঃ embdhaka@mofat.go.kr অথবা consuldhaka@mofat.go.kr (ভিসা সেকশন )

ফ্রিতে কল করুন যেকোন মোবাইল নাম্বারে ইন্টারনেটে

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। অনেকদিন পর টিউন করতে বসলাম। আসলে আজকাল তেমন সময় পাইনা। আমি হঠাত করে দারূণ একটি এন্ড্রয়েড এপের সন্ধান পেলাম যা খুব উপকারি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি আপনাদের এমন একটি এপ উপহার দিব যা পেয়ে আপনাদের মন খুশিতে নাচতে থাকবে। এখন থেকে ফ্রি কল করতে পারবেন যেকুন মোবাইল নাম্বারে। ইন্টারনেট থেকেই কল করা যাবে। আপনি এপটি ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করুন। তাহলে পাবেন ৪০ক্রেডিট=২০মিনিট যা দিয়ে আপনি যেকুন নাম্বারে কথা বলতে পারবেন। ক্রেডিট শেষ হলে চিন্তা নেই ফ্রি ক্রেডিট ইয়ার্ণ করতে পারবেন। বেশি কথা বলবনা। আপনি নিজেই দেখুন।
এপটির বৈশিষ্ঠঃ
1. গ্রুপ মেসেজিং করতে পারবেন।
2. এন্ড্রয়েডের নতুন ভার্সন মাশ্ম্যালোতেও ভালো কাজ করবে।
3. কলের মান এবং ক্ষমতা অনেক ভালো
4. এন্ড্রয়েড এবং আইওএস এও ভালো কল হয়।
5. ফিক্সেড ডায়েল-প্যাড।
6. ফিক্সড রেফারাল বোনাস পয়েন্ট।
7. ফিক্সড মেসেজিং অন্য যে কুন ফোণ।
8. মাইক্রোফোন ইসসু এছাড়াও আরোও অনেক কিছু যা আপনারা নিজেরাই দেখে নিয়েন।
এপটির কয়েকটি স্কিনশট নিচে দেয়া হলঃ
প্রথমে এপটিতে ডুকলেই নিচের ছবির মত আসবে যেখানে ভাষা নির্বাচন করতে বলা হবে। আপনি যে ভাষাটি ভালো বোঝেন সিটি নির্বাচন করুন। যেহেতু বাংলা ভাষা নেই সেহেতু ইংলিশ দিতে পারেন
ভাষা নির্বাচন হয়ে গেলে ফোন নাম্বার চাইবে নিচের ছবির মত আপনি যে নাম্বার দিয়ে একাউন্ট করতে চান সেটা দিয়ে দিন। সেই ফন নাম্বার যদি আপনার ফোনেই থাকে তাহলে স্বয়ংক্রিয় ভাবে একাউন ভেরিফাই হয়ে যাবে। আর যদি অন্য মোবাইলে থাকে তাহলে মেসেজে একটা কোড যাবে সেটি সাবমিট করতে হবে
তারপর আপনাকে লিংগ নির্বাচন করতে বলা হবে নিচের ছবির মত যে আপনি নারি না পুরুষ
তারপ্র বলা হবে আপনার পেশা কি নিচের ছবির মত। আমি যেহেতু এখনও শিক্ষার্থী তাই আমি অটাই দিয়েছি। আপনি যা করেন তাই দিবেন।
তারপার আপনার বয়স নির্বাচন করতে হবে। বয়স নির্বাচন হয়ে গেলে ডায়েল-প্যাড আসবে আর আপনি কল করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেড়েছেরেছেএই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: Nanu-free calls for everyone.Apk
অলে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান
প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে এপটি নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download: Nanu-free calls for everyone

বুধবার, ৩০ মার্চ, ২০১৬

অ্যাফিলিয়েট/ইন্টারনেট মার্কেটিং শিখুন

সম্প্রতি গুগলসহ সকল টপ সার্চ ইঞ্জিন গুলো তাদের এলগরিদমে ব্যাপক পরিবর্তন এনেছে, ফলে পুরানো প্রথাগত পদ্ধতিতে SEO, CONTENT ও VIDEO মার্কেটিং করে প্রোডাক্ট সেল অথবা CPA কনভার্সন কমিশন আয় করা বেশ কঠিন। আর নতুনদের ক্ষেত্রে পেইড ট্রাফিক এর জন্য পয়সা খরচ করা খুবই রিস্কি, অনেকের আবার ইনভেস্ট করার ইচ্ছা বা সামর্থ্য থাকে না।
—————————————————————————————-

‘প্রোজেক্ট ব্রেকথ্রু’ একটি ১০০% ফ্রি স্টেপ বাই স্টেপ অ্যাফিলিয়েট/ইন্টারনেট মার্কেটিং ভিডিও টিউটোরিয়াল যা আপনাকে ২০১৬ সালের সবচেয়ে আপডেট ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজি শিখাবে। যেমন সঠিক অ্যাফিলিয়েট প্রোডাক্ট সিলেক্ট করা, প্রচুর অর্গানিক SEO ওয়েব ট্রাফিক আনা, ল্যান্ডিং পেজ থেকে ভিজিটরদের ইমেইল সংগ্রহ করে লিস্ট তৈরি, বিশেষ করে ইমেইল মার্কেটিং এর মাল্টি লেভেল অটো রেসপন্ডিং সিস্টেমের মাধ্যমে ভিজিটর এর ইন্টারেস্ট রিলেটেড নতুন নতুন প্রোডাক্ট/সিপিএ অফার অটো প্রোমোট করার কৌশল শিখাবে। এছাড়া নতুনদের জন্য প্রথম ভিডিও দুটিতে অ্যাফিলিয়েট মার্কেটিং এর বেসিক বিষয় গুলোর উপর বিস্তারিত আলোচনা রয়েছে। ফ্রি অফার চলাকালে রেজিস্ট্রেশন করলে বেশ কিছু মার্কেটিং-SEO টুলস এর ফ্রি এক্সেস পাওয়া যাবে (ইমেইল ভেরিফায়েড মেম্বার)।

online-courses1
Capture
হ্যালো বন্ধুরা, আমি ফাহাদ আমিন। পেশায় একজন ফুলটাইম ইন্টারনেট মার্কেটার। ইন্টারনেট মার্কেটিং জগতে আমার পথচলাটা খুব সুখকর, সহজ ছিল না। আমাকে কঠোর পরিশ্রম আর স্ট্রাগল এর মধ্যে শিখতে হয়েছে। তার কারন আমাদের দেশে কিংবা বাংলা ভাষায় শিখার পর্যাপ্ত রিসোর্স ছিল না (এখনও যে খুব বেশি আছে তা বলা যাবে না)। ইন্টারনেট মার্কেটিং কাজটাই এমন যেখানে কাজ করা আর শিখাটা একই সমান্তরালে চলতে থাকে, ব্যতিক্রম হলে হোঁচট খেতে হয়। আমি ইন্টারনেট মার্কেটিং নিয়ে প্রায় প্রতিদিনই নতুন কিছু শিখি। ভিন্ন ভিন্ন মার্কেটারদের স্ট্রেটেজি সম্পর্কে জানার চেষ্টা করি এবং সেটা ইমপ্লিমেন্ট করি। যা মার্কেটার হিসেবে আমাকে বেশ পরিনত করেছে। তবে বেশীরভাগ ইন্টারন্যাশনাল মার্কেটারদের ট্রেইনিং প্রোগ্রাম বা রিসোর্সগুলো অনেক ব্যয়বহুল, যা আমাদের দেশের অনেকেই কেনার সামর্থ্য রাখেনা। আর যারা একেবারে নতুন তাদের ইনভেস্ট ক্যাপাব্লিটি থাকেনা বললেই চলে।
যায়হোক, আমার এখন পর্যন্ত ১৫টারও বেশি রিসোর্স জানা/কালেকশান আছে, যারা অনেক ভালো মানের টিউটোরিয়াল/গাইডলাইন প্রোভাইড করে ফ্রিতে। আমার ইচ্ছে আছে সবগুলো রিসোর্সের সাথেই আপনাদের পরিছয় করিয়ে দেয়ার, যাতে করে চাইলে আপনারাও কাজে লাগাতে পারেন। আমি শুধু ফ্রি রিসোর্সগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এরই ধারাবাহিকতায় আজকে বর্তমানে বেশ জনপ্রিয় একটি রিসোর্স, প্রোজেক্ট ব্রেকথ্রুর সম্পর্কে আপনাদের সাথে কিছু ইনফর্মেশন শেয়ার করবো। আশাকরি, তা আপনাদের কাজে লাগবে।

কি এই প্রোজেক্ট ব্রেকথ্রু?

প্রোজেক্ট ব্রেকথ্রু একটি কমপ্রিহেন্সিভ ১০০% ফ্রি ভিডিও ট্রেইনিং কোর্স যা থেকে আপনি সেলস বেজড ইন্টারনেট মার্কেটিং সম্পর্কে শিখতে পারবেন। ইন্টারনেটে নিজের কিংবা ক্লাইন্ট এর প্রোডাক্ট সেল করা অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করে অন্যের প্রোডাক্ট সেল করে কমিশন আয় করা শিখবেন, যা তুলনামূলকভাবে অনেক সহজ।
Capture

প্রোজেক্ট ব্রেকথ্রু থেকে আপনি কি কি শিখতে পারবেন?

    • প্রোজেক্ট ব্রেকথ্রুর টোটাল পারসপেক্টিভ দেখতে ও বুঝতে পারবেন
    • কিভাবে একটা সফল ইন্টারনেট কেন্দ্রিক বিজনেস তৈরি করবেন
    • মাইন্ডসেট
    • প্রোডাক্ট সিলেক্ট করা আর প্রয়োজনীয় টুলস সিলেক্ট করা
    • স্ট্রেটেজিক ক্যামপেইং প্রস্তুত করা
    • কাস্টম ল্যান্ডিং পেজ (অপ্টিন পেজ) এবং মার্কেটিং ফানেল তৈরি করা
    • মার্কেটিং-এ সবচেয়ে স্ট্রেটেজিক/কার্যকরী পদক্ষেপ নেয়া
    • একটা কাস্টম ডোমেইন খুঁজে বের করা এবং সেটাকে ফানেল আর অটোরেস্পন্ডার এর সাথে যুক্ত করা
    • অ্যাফিলিয়েট লিংক রেডি করা
    • কাস্টম ফানেলকে অ্যাফিলিয়েট অফার এর সাথে যুক্ত করা
    • আপনার প্রথম অটোরেস্পন্ডার ক্যামপেইং সেট করা
    • আপনার বিজনেস লঞ্চ করার পূর্বে ‘প্রি-ফ্লাইট’ চেকআপ করা
    • আপনার ক্যামপেইং ট্রাফিক ড্রাইভ করা আবং কমিশন আয় করা শুরু করা
    • ট্রাফিক
    • ট্রাফিক আর
    • ট্রাফিক
Capture

কেন এই প্রোজেক্ট ব্রেকথ্রু (তাদের ভাষায়)?

ভিক এবং হাই ট্র্যাফিক অ্যাকাডেমি কত্রিক পরিচালিত প্রোজেক্ট ব্রেকথ্রুর উদ্দেশ্য হল আপনাকে আপনার বিজনেস এর নেক্সট লেভেল-এ নিয়ে যাওয়া। ইন্টারনেট মার্কেটিংএ একেবারে নতুন এবং অভিজ্ঞ উভয়েই প্রোজেক্ট ব্রেকথ্রু থেক শিখতে পারবে।
প্রোজেক্ট ব্রেকথ্রু লক্ষ্য (তাদের ভাষায়)
    • আপনাকে আপনার প্রথম কমিশন আয় করতে সহযোগিতা করা
    • কিভাবে এই পদ্ধতি কাজে লাগিয়ে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বারবার আয় করা যায় তা শিখান
    • …এবং কিভাবে আপনার ইন্টারনেট বিজনেসকে স্কেল করা যায়, বিজনেস এর লক্ষ্য বাস্তবায়িত করা যায় এবং আপনার বিজনেসকে আরও বাড়ানো যায় তা শিখানো
প্রোজেক্ট ব্রেকথ্রু ভিডিও ট্রেইনিং কোর্সটি ধারাবাহিকভাবে পর পর ১৪ দিনে আপনি শেষ করতে পারবেন এমনভাবে ডিজাইন করা হয়েছে। আপনাকে যা যা করতে হবে এবং যেভাবে করতে হবে তা আপনি ঠিক ভিক এর পিছনে বসে তাকে তার ল্যাপটপে করতে দেখে শিখবেন।
যখন আপনার একটি ভিডিও দেখা শেষ হবে, তখন পরের দিন পরবর্তী ভিডিওটি দেখার জন্য উন্মুক্ত হবে।
প্রতিদিনই আপনি পাবেন-
  • স্পেসিফিক ক্লিয়ার আউটকাম
  • ঐ দিনের জন্য স্পেসিফিক ট্রেইনিং
  • পরের দিনের জন্য নির্দিষ্ট অ্যাসাইন্মেন্ট
Capture

কারা আছে এই প্রোজেক্ট ব্রেকথ্রুর পিছনে?

ইন্টারনেট মার্কেটিং বিশেষ করে আউটবাউন্ড মার্কেটিংএ বিশ্বের অনেক পরিচিত একটা নাম ভিক এবং তার প্রতিষ্ঠিত হাই ট্র্যাফিক অ্যাকাডেমির একটি উদ্যোগ এই প্রোজেক্ট ব্রেকথ্রু। ভিক পৃথিবীর শীর্ষ মার্কেটারদের মধ্যে একজন। ভিক এর সাথে তার ব্যবসায়িক পার্টনার জেসন ম্যাকক্লেইন এই ট্রেইনিং প্রোগ্রামটিতে সহ-মেন্টর হিসেবে আছে, যার ইন্টারনেট বিজনেস বিশ্বে দীর্ঘ ২২ বছর এর এক্সপেরিয়েন্স আছে।
অভিজ্ঞ ও সফলতম এই দুই মার্কেটারকে মেন্টর হিসেবে পাওয়াটা নিঃসন্দেহে আপনার জন্য অসাধারন এক এক্সপেরিয়েন্স হবে।

প্রোজেক্ট ব্রেকথ্রুর যে বিষয়গুলো আমি নিষেধ করবো

hggg
প্রোজেক্ট ব্রেকথ্রু আপনাকে একসাথে ২৭টা ইনকাম স্ট্রিম বিল্ডআপ করা শিখানোর কথা বলবে। এটা করতে পারলে খারাপ হয়না। তবে আপনি এটা স্টার্ট করতে চাইলে হাই ট্র্যাফিক অ্যাকাডেমির এলিট মেম্বারশিপ কিনতে হবে, সাথে আরও কিছু অ্যাডিসনাল টুলস কিনতে হবে যা অনেক ব্যয়বহুল। তাছাড়া ২৭টা স্ট্রিম থেকে যেভাবে ইনকাম জেনারেট হবে তার মেথডটা হল পিরামিড স্কিমে, যেটা নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম টাইপ এর অনেকটা। যা করতে আমি আপনাদের নিষেধ করবো। তাছাড়া এতো টাকা খরচ করে টুলস কিনাও বুদ্ধিমানের কাজ হবে না, যদি আপনি একেবারেই নতুন হন।
হ্যাঁ তবে মার্কেটিং এর জন্য অতি প্রয়োজনীয় দুই/একটা টুলস আপনি নিতে পারেন, যেগুলো আপনি যেই লেভেল এর মার্কেটার হন না কেন আপনার লাগবেই। যেমন- উদাহরণ হিসেবে ইমেইল মার্কেটিং এর জন্য় অটোরেস্পন্ডার এর কথা বলা যেতে পারে। উল্লেখিত দুইটা পয়েন্ট বাদ দিলে এই ফ্রি ট্রেইনিং প্রোগ্রামটি এক কথায় অসাধারন। আমাদের কাজই হবে ফ্রিতে ওদের মার্কেটিং কৌশল/মেথডগুলো শিখে নেয়া, যা অ্যাপলাই করে আপনি আপনার ক্লাইন্টের, বা নিজের অথবা অন্যের অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রোমোট করে কমিশন আয় করতে পারবেন। ওদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে এমন কোন কথা নেই।

কিভাবে এই কোর্সটি শুরু করবেন?

এই কোর্সটি শুরু করতে আপনাকে শুধু তাদের সাইটে রেজিস্ট্রেশন করলেই হবে। যেটা অতি সহজ। আপনি যদি কেবল ফেসবুকে পোস্ট করা বা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা জানেন, তাহলে এটা করা আপনার জন্য কঠিন হবে না। তারপরও কিভাবে রেজিস্ট্রেশন করবেন তা নিচে চিত্র সহকারে দেয়া হল।
Capture

চারটি অতি অতি সহজ স্টেপ-এ আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন।

স্টেপ ১ঃ প্রথমে Start Now 100% Free! লিখা বাটনটিতে ক্লিক করুন। (চিত্র নিচে)
start
স্টেপ ২ঃ দ্বিতীয় ধাপে আপনাকে নিচের ফর্মে আপনার নামের প্রথম অংশ, নামের শেষ অংশ, আপনার ইমেইল, একটি পাসওয়ার্ড এবং পুনরায় একই পাসওয়ার্ডটি দিয়ে Create My Free Account বাটনে ক্লিক করতে হবে। প্রোজেক্ট ব্রেকথ্রু ইমেইল কনফারমেশান এর আপনার ইমেইলে একটি মেইল পাঠাবে।
sign-up-form (1)
Capture
স্টেপ ৩ঃ তৃতীয় ধাপে প্রোজেক্ট ব্রেকথ্রু থেকে পাঠানো ইমেইলটা আপনার ইমেইল ইনবক্স থেকে ওপেন করে নিচের ছবিতে লাল দাগ দিয়ে ঘেরা (CLICK HERE TO ACTIVE YOUR ACCOUNT NOW) বাটনটিতে ক্লিক করে আপনার ইমেইলটি কনফার্ম করতে হবে। আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রায় শেষ।
email-confirmation
উল্লেখ্য, কোচিং প্রোগ্রামটিতে অ্যাক্সেস পেতে আপনাকে তাদের ইমেইল পাঠানোর ৩০ মিনিট এর মদ্ধেই আপনার ইমেইল অ্যাড্রেসটি কনফার্ম করতে হবে।
স্টেপ ৪ঃ সর্বশেষ এই ধাপে ইমেইল কনফারমেশান লিংকে ক্লিক করার পরে যে পেজ ওপেন হবে, তাতে নিচের লাল দাগ দিয়ে ঘেরা বক্সে আপনার ফোন নাম্বার দিলেই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে।
final
Capture
বুম! লাইফ চেঞ্জিং অ্যাফিলিয়েট ভিডিও গাইড প্রোগ্রামে আপনাকে স্বাগতম। বিলিয়ন ডলারের ইন্টারনেট/অ্যাফিলিয়েট মার্কেটিং জগতে প্রবেশের জন্য এই প্রোগ্রামটাই যথেষ্ট হবে। আশাকরি আপনার সময় এবং প্রোগ্রাম থেকে শিক্ষাটাকে কাজে লাগাবেন।
পরবর্তীতে নতুন কোন রিসোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ্‌।

রবিবার, ২৭ মার্চ, ২০১৬