ভাইরাস হলো এমন এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যে নিজে থেকে নিজের কপি তৈরি করতে পারে কিংবা অন্য একটি ফাইলের সাথে নিজেকে যুক্ত করে নিতে পারে। মূলত ভাইরাসের আক্রমনের শিকার হয় .exe (Executable File) এবং .com এক্সটেনশন যুক্ত ফাইলগুলো। কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখতে হলে অ্যান্টি ভাইরাস অথবা Malware detection ইন্সটল করতে হয়।
৬। কম্পিউটার মেমরি পরিষ্কার করা:
কম্পিউটার দ্রুত কাজ করার জন্য কম্পিউটার মেমরি পরিষ্কার রাখা প্রয়োজন।
৭। ‘Help’ অপশন:
কম্পিউটার প্রতিটি প্রোগ্রাম এর জন্যই রয়েছে কিছু প্রোগ্রাম সহায়তা মেন্যু। কিবোর্ড-এ F1 প্রেস করে সরাসরি তা জেনে নিতে পারো অথবা ইন্টারনেট এর মাধ্যমেও জানা যায়।
৮। কিবোর্ড শর্টকাট:
কিছু কিছু কাজ কম্পিউটার মেন্যু থেকে সিলেক্ট না করে কিবোর্ড-এর সাহায্যে শর্টকাট-এ করা যায়।
যেমন: কোন ফাইল কপি করার জন্য Ctrl+C, পেস্ট করার জন্য Ctrl+V এবং সেভ করার জন্য Ctrl+S (windows) অথবা Cmd+C (Mac) ব্যবহার করা যায়।
এরকম আরও কিছু শর্টকাট আছে যা কম্পিউটার-এর ব্যবহারকে অনেক সহজ করে দেয়।










