মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৬

পিসি কে চলন্ত অবস্থাই রেখে KeyBoard এবং Mouse লক করে রাখুন



বিসমিল্লাহির রাহমানির রাহিম

অনেক সময় দেখা যাই খুব গুরুত্ব পূর্ণ কাজ করছেন বা কোন মুভি দেখছেন এই সময় কেউ এসে, বা কোন বান্দর পোলা পাইন বাসাই থাকলে কাজের মধ্যে এসে বান্দরি করে কাজে ১২ টা বাজাই দেই, আবার দেখা যাই কিছু কপি করতে রেখে বাইরে চলেগেছেন, এসে দেখলেন কোন ফহিন্নির পুত উল্টা পাল্টে চেপে খেচুরি পাকাই রেখে দেছে, তখন মেজাজ টা কত ডিগ্রি থাকে কন।
এই সব ঝামেলার থেকে বাচার জন্য আজ আমি আপনাদের কাসে নিয়ে আসলাম একটি দুর্দান্ত সফটওয়্যার, যার মাধ্যমে আপনি মাউস এবং কীবোর্ড লক করে রখাতে পারেন, এবার আর কোন ফহিন্নির পুত বা কোন বান্দর খেচুরি পাকাইতে পারবে না। চলুন আর দেরি না করে কি করে করবেন দেখে নেই।


প্রথমে এখান থেকে এই সফটওয়্যার টি নামিয়ে নিনঃ KeyFreeze.rar


  • এই সফটওয়্যারটি জীপ করা আছে, আগে আনজীপ করে নিন। তাঁরপর ইন্সটল দিন।
  • তারপর সফটওয়্যারটি ওপেন করুন লক করার জন্য।
  • এবার লক কীবোর্ড অ্যান্ড মাউস লেখাই ক্লিক করুন।
  • দেখবেন ৫ সেকেন্ড এর পর সব লক হয়ে গেছে।
  • আবার আনলক করার জন্য "Ctrl + Alt + Delete" চাপুন, তারপর "Esc" চাপুন, সাথে সাথে কিবোর্ড এবং মাউস আনলক হয়ে যাবে। 


আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
আল্লাহ্‌ হাফেজ।

মাত্র ১ ক্লিক এ পিসি শাটডাউন করুন




 আমরা যারা উইন্ডোস ৮, ৮.১ ব্যবহার করি বিশেষ করে ৮ এর ক্ষেএে শাটডাউন করার জন্য ৩ থেকে ৪ টা ক্লিক দিতে হয়। অনেক সময় বিরক্ত লাগে তাই আপনাদের জন্য ছোট একটি শর্টকার্ট কোড আমি আপনাদেরকে দিব যেটা মাধ্যমে ১ ক্লিক এ পিসি শাটডাউন করতে পারবেন।
১। প্রথমে ডেক্সটপে মাউস এর রাইট বাটন চেপে নিউ শর্টকার্ট এ কিল্ক দেন
২। এবার এই কোডটুকু কপি করুন অথবা লিখুন
shutdown /s /t 0
তারপর নেক্সট করে ফিনিস করে দিন।
৩। ব্যাস কাজ শেষ। ডেক্সটপে যে শর্টকাট এসেছে এটাই হচ্ছে ১ কিল্ক শাটডাউন । কোড টার শেষে টি এর পড়ে আমি ০ দিয়েছি তার মানে ০ সেকেন্ডের ভিতরে শাটডাউন হবে,এভাবে ১ দিলে ১ সেকেন্ড পর । শর্টকাট টির প্রপারট্রিক্স এ গিয়ে আইকন পরিবর্তন করে শাটডাউন এর আইকন দিতে পারেন।
কেমন লাগলো ভুল হলে অব্যস্যই মাফ করবেন

Windows 8 বন্ধ হবে এক ক্লিক এ

Windows 8 এ ম্যনোয়েল ভাবে Shutdown,Restart, Sleep/Standby, Hibernate করতে ঝামেলা মনে হয়। তাই ঝামেলা বিহীন মাত্র ১ ক্লিকেই পিসি বন্ধ, রিস্টার, স্টেন্ডবাই ও হাইবারনেট করুন।
কি বিশ্বাস হচ্ছে না!! তবে চলুন শুরু করা যাক। তারপর আপনিই বলবেন সত্যিই তো।
১. প্রথমে আপনার মাউস এর রাইট বাটনে ক্লিক করুন। এখন New এ গিয়ে Shortcut এ ক্লিক করুন।



২. এখন এমন একটি ডায়ালগ বক্স দেখতে পাবেন। ওখানে লিখুন shutdown.exe -s -t 00
তারপর Next এ ক্লিক করুন। (এখানে ‘00’ সেকেন্ড নির্দেশ করে। আপনি চাইলে আপনার ইচ্ছামত সেকেন্ড বসিয়ে সেই সময় পর Shutdown  এর সুবিধা পেতে পারেন।)

৩. তারপর এরকম ডায়ালগ বক্স পাবেন। এখন আপনার ইচ্ছামত নাম দিয়ে Finish বাটনে ক্লিক করুন। এক্ষেত্রে Shutdown দিতে পারেন।

ব্যাস কাজ শেষ! একটু দাঁড়ান, এখনো শেষ হয়নি। কি করে ভাবলেন কাজ শেষ!!

৪. শর্টকার্ট এর আইকন, কমান্ড এবং কী-বোর্ড শর্টকার্ট দেওয়ার জন্য শর্টকার্টটির উপর মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করে Properties এ যান। Shortcut Key এর ঘরে Ctrl+Alt এক সাথে চেপে ধরে যেকোন একটি কী সিলেক্ট করুন। Comment এর ঘরে আপনার মন মত লেখা দেন। তারপর Change Icon এর ঘরে ক্লিক করে নিদির্ষ্ট আইকন সিলেক্ট করে Ok দেন। অবশেষে Apply করে Ok দেন। নিচের মত ডায়ালগ বক্স আসবে।

৫. Taskbar এ পিন করে রাখার জন্য শর্টকার্টটির উপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে  ক্লিক করে Pin to Taskbar কে সিলেক্ট করুন।

ব্যাস আমাদের কাজ শেষ।
এখন বাকি সব গুলোর ক্ষেত্রে ঠিক একই ভাবে উপরের সব কাজ গুলো করবেন শুধুমাত্র যেখানে shutdown.exe -s -t 00 লিখেছিলেন সেখানে
Log off এর ক্ষেত্রে হবেঃ  shutdown.exe -l
Lock এর ক্ষেত্রে হবেঃ rundll32.exe User32.dll,LockWorkStation
Restart এর ক্ষেত্রে হবেঃ  shutdown.exe -r -t 00
Sleep/Standby এর ক্ষেত্রে হবেঃ  rundll32.exe powrprof.dll,SetSuspendState 0,1,0
Hibernate এর ক্ষেত্রে হবেঃ  rundll32.exe powrprof.dll,SetSuspendState
Hybrid Sleep এর ক্ষেত্রে হবেঃ  rundll32.exe powrprof.dll,SetSuspendState Hybrid Sleep
এখন শর্টকার্ট গুলো শুধুমাত্র আপনার একটি মাত্র ক্লিকের অপেক্ষায়!! আপনার যেই মোড গুলো দরকার সেগুলো ঝটপট এভাবে তৈরি করে নিন। কাজের সুবিধার জন্য শর্টকার্ট গুলোকে Task Bar এ রাখেন তাহলে একটা ক্লিক পরার সাথে সাথেই আপনার কমান্ড পালন করবে।
আজ এ পর্যন্তই। এর আগে এই রকম অনেক লেখা হয়েছে। তাই আমি চেষ্টা করেছি ভিন্ন কিছু লেখার জন্য। আমি বেশী কিছু বলবো না, এই টিপসটি হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্যই এই টিউন। আমি আবার বলছি আমার প্রথম টিউন তাই অনেক ভুলত্রুটি থাকতে পারি, তাই কোনো ভুল হলে ক্ষমা  দৃষ্টিতে দেখে সমাধান করে দেবার জন্য অনুরোধ করছি।

পিসির রেমের(RAM) কিছু সমস্যা ও তার সমাধান

পিসি RAM এর কিছু সমস্যা সঙ্গে তার সমাধান। দেখুন আপনারও কাজে আসতে পারে।
**দেখে নিন সমস্যা গুলো কি এবং সমাধান গুলো কি।
1 // প্রশ্ন ঃ আমি আমার কম্পিউটার এ ব্যবহার করা পুরনো Ram সাথে একটি নতুন চিপ লাগাছি কিন্তু সেটি স্ক্রীন এ দেখাছে না এমন কি কোন এরর ম্যাসেজ ও দিছে না। এখুন কি করবো …
কারনঃ ১) Ram চিপ টি মনে হয় খারাপ আছে।
২) Ram চিপ টির BUS স্পীড মাদার বোর্ড এবং প্রসেসর এর সাথে মিল খাছে না।
সমধানঃ ১) প্রথমে আপনার কম্পিউটার এর ব্যবহার করা আগের পুরনো Ram চিপটি খুলে এর BUS স্পীড জেনে নিন। সাধারন চিপ এর গায়ে আলাদা স্টিকারে 133MHz/100MHz ইত্যাদি লেখা থাকে। তখুন ব্যবহার করা চিপ্তির BUS স্পীড এর মতো BUS স্পীড এর Ram ব্যবহার করুন।
২) মাঝে মাঝে বিভিন্ন করনে একটি নতুন Ram ও খারাপ থাকতে পারে। তাই চিপটি অন্য কোন কম্পিউটার চেক বা পরীক্ষা করে দেখুন কাজ হছে কি না। ধুল বালির ফলেও Ram স্লটে ময়লা থাকতে পারে সেক্ষেত্রে Contact Cleaner ব্যবহার করে দেখতে পারেন।
2// প্রশ্ন ঃ নতুন কোন Ram লাগানোর পরেও সেটি পিসিতে শো করছে না।
কারনঃ এটি মূলত তিনটি কারনে হতে পারেঃ
১) এই Ram এর BUS স্পীড বেশি যা আপনার মাদার বোর্ড সাপোর্ট করে না।
২) ভুলভাবে চিপটি লাগানোর ফল স্বরূপ এটা হতে পারে।
৩)বা Ram চিপ টি নষ্ট হয়েগেছে।
সমধানঃ
১) মাদার বোর্ড এর ম্যানুয়াল দেখে নিশ্চিন্ত হয়েনিন কোন কোন স্পীড Ram এটি সাপোর্ট করে। যদি সাপোর্ট না করে তবে মাদার বোর্ড ও Ram থেকে একটি আপনাকে বদলাতে হবে। আর মাদার বোর্ড বদলানোর অরথ হল আগের Ram টিকে বাদ দিয়ে দেওয়া।
২) Ram ভুলভাবে ইন্সটল করলে পিসির পাওয়ার বাটন দেয়া মাত্রই ‘বিপ’ করে একটি শব্দ করবে। যদি টা হয় তাহলে Ram টি খুলে নিয়ে ভাল ভাবে চেপে লাগান, তাছাড়া Ram শুধু চেপে নয় ক্লিপের দ্বারা লাগাতে হয়। বা অন্যান্য স্লটে Ram বসিয়ে পরীক্ষা করে দেখতে পারেন।
৩) Ram এর স্পীড এর সাথে মিলে এমন মাদার বোর্ড Ram টি লাগিয়ে দেখতে পারেন। যদি এখানেও Ram টি না চলে তাহলে নিশ্চিন্ত হয়ে নিন যে Ram টি খারাপ। এখুন আপনার কাছে একটি মাত্র পথ যেখান থেকে Ram কিনেছেন সেখান থেকে পালটিয়ে নিন বা নতুন কিনে ব্যবহার করুন।
3// প্রশ্ন ঃ একটি ফাইল বা কোন প্রোগ্রাম রান করতে গেলে Out of Memory এই ম্যাসেজ দেখাছে।
কারনঃ
১) একই সময়ে একাধিক প্রোগ্রাম বা ডকুমেন্ট চালু থাকলে এই সমস্যা হতে পারেঃ
২) আপনি যে ফাইল টি ওপেন করতে যাচ্ছেন তার ধারন ক্ষমতার মতো Ram আপনার পিসিতে নেই।
৩) যদি এই সমস্যা টি বিশেষ কোন সফটওয়্যার এর ক্ষেত্রে হয় তাহলে বুজতে হবে সেই সফটওয়্যার টিতে কোন সমস্যা আছে।
সমধানঃ
১)একাধিক প্রোগ্রাম বা ডকুমেন্ট চালুন থেকলে যে প্রোগ্রাম গুলর দরকার নাই সেগুল বন্ধ করে দিন।
২) যদি কোন সফটওয়্যার এর ফলে এটা হয় তবে সেই সফটওয়্যার টিকে রিমুভ বা আনইন্সটল করে আবার ইন্সটল করে দেখুন।
৩) পিসি এর Ram এর পরিমান যদি কম হয় তবে অবিলম্বে বাড়িয়ে নিন। তাতে যেকোনো কাজ করতে পারবেন আগের চেয়ে দ্রুত গতিতে।
৪) বিশেষ ক্ষেত্রে পিসি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন।
4// প্রশ্ন ঃ CMOS Memory size mismatch ম্যাসেজ দেখাছে।
কারনঃ
১) সিস্টেমে লাগানো মেমোরির সাথে সেটাআপে মেমোরির কোন মিল নাই।
সমধানঃ
১) BIOS এ প্রবেশ করে সিস্টেম এর লাগানো মেমোরির সাথে সিমস সেটআপ মেমোরির মিল ঠিক করে দিতে হবে।
5// প্রশ্নঃ পিসি স্ক্রীন নীল হয়ে যাই এবং তার সাথে Fetal Exception ম্যাসেজ দেখাছে।
কারনঃ মাদার বোর্ড এর BUS স্পীড এর সাথে Ram এর BUS স্পীড মিসম্যাচ হতে পারে।
সমধানঃ সঠিক BUS স্পীড এর Ram লাগান।
6// প্রশ্নঃ Memory test terminated by key stroke ম্যাসেজ দেখাছে।
সমধানঃ পিসি অন হবার সমায় তা মেমোরি পরীক্ষা করে দেখে। পিসি অন হবার সময় আপনি ভাল করে লক্ষ করুন তাহলে দেখাতে বা বুজতে পারবেন বিষয় টি। সেই সময় আপনার কীবোর্ড এর কোন কিতে প্রেস হয়েগেলে এই ম্যাসেজ আসতে পারে। এতে ভয় পাবার কিছুই নেই আপনি চুপ করে বসে থাকুন আপনাকে এই বিষয়ে কিছুই করতে হবে না।
7// প্রশ্নঃ “ DECREASING AVAILABLE MEMORY “
কারনঃ ১) Ram Chip এর ত্রুটি থাকতে পারে।
২) SIMM/DIMM solt (Memory Bank) এ ঠিক ভাবে বসানো না থাকতে পারে।
সমধানঃ ১) Ram Chip বা SIMM/DIMM খারাপ হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। এই পরীক্ষা করার জন্য ভাল SIMM/DIMM চিপ কে ঐ সন্দেহজনক Ram Chip বা SIMM/DIMM এর যাইগাই বসিয়ে এবং পিসি অন করে মেমোরি টেস্টিংয়ের দ্বারা Ram খারাপ না ভাল তা দেখে নিতে হবে।
২) অনেক সময় Ram Chip বা SIMM ভালো থাকেলও উপরের মতো ম্যাসেজ দিতে পারে। এক্ষেত্রে Ram Chip বা SIMM/DIMM সঠিক ভাবে Memory এ না বসানোর কারনে এরূপ হতে পারে। তাই Ram বা SIMM/DIMM গুলো দরকার হলেই খুলে পরিস্কার করে আবার স্থাপন করার দ্বারা পরীক্ষা করা উচিত।
8// Invalid Configuration, Please Run Setup Program ম্যাসেজ দেখাছে।
কারনঃ কম্পিউটার এর প্রকৃতি কনফিগারেশন এর সাথে Ram এর সেটআপ কনফিগারেশন মিল খাইনি।
সমধানঃ BIos এ প্রবেশ করে সিমস এর সেটআপ কনফিগারেশন অনুযায়ী ঠিক করে দিন বা Load Bios Default দিয়ে Save করে রিবুট করুন।
9// Illegal Operation ম্যাসেজ আসছে।
কারনঃ Ram এর BUS মিস ম্যাচ হলে এ ধরনের ম্যাসেজ দেখায়। যেমনঃ মাদার বোর্ড হয়তো ১০০ মেগাহার্টজ বাস স্পীড এর Ram সমর্থন করে অথচ আপনি লাগিয়েছেন ১৩৩ মেগাহার্টজ বাস স্পীড এর Ram।
সমধানঃ সঠিক বাস স্পীড এর Ram ব্যবহার করুন ঠিক হবার কথা।

সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৬

Windows 7 এর টুলবার এখনি নিজের মত সাজান

প্রথমে নিচের উইন্ডোজ চিহ্নে Mouse রেখে Left Button চাপুন। তারপর Properties এ গিয়ে নিচের ছবিতে দেখানো নির্দেশনা দেখুন।